ভারতে আরও ১৫শ’ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন
ভারতে আরও ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে অ্যামাজন ইনকরপোরেশন। শুক্রবার আমেরিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি এই তথ্য জানিয়েছেন।
ভারতে ই-কমার্স জায়ান্টটির মোট বিনিয়োগের পরিমাণ ২০৩০ সালের মধ্যে ২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারে পৌঁছবে বলেও জানান তিনি।
অ্যামাজনের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, বৈঠকে ভারতীয় স্টার্টআপগুলোকে এগিয়ে নিতে সহযোগিতা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকছে তারা। সেখানকার ছোট ব্যবসাগুলো যেন বিশ্ববাজারে টিকে থাকতে পারে, সে সক্ষমতা তৈরির ব্যাপারে মোদি এবং জ্যাসির মধ্যে আলোচনা হয়েছে।
এরই মধ্যে গত মাসে অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ইউনিট অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) বলেছে, ২০৩০ সালের মধ্যে তারা ভারতে ১ হাজার ২৯০ কোটি ডলার বিনিয়োগ করবে।
ডিবিটেক/বিএমটি







